রাবিতে নরসিংদী জেলা সমিতির নেতৃত্বে মেহেদী-মোত্তাকিন

২৩ মার্চ ২০২৩, ০৫:২০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাইকোলজি বিভাগের ২০১৭-১৮ মেহেদী হাসান আশিককে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ সেশনের মুত্তাকিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১টায় গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মাহবুবুল কবির এই কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন: হাসান-তাসকিনের তোপে ১০১ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড

আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. লিমন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আকাশ, কোষাধ্যক্ষ মো. সোয়াদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক যাকের ভুঁইয়া তরু, প্রচার সম্পাদক আদনান সামি ও দপ্তর সম্পাদক রিয়াদ খান।

এদিকে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন নরসিংদী জেলা সমিতির সদস্যরা।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬