রাবি ছাত্রদল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে সাময়িক বহিষ্কার

১৯ মার্চ ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মেহেদী হাসান ও আহসান হাবীব

মেহেদী হাসান ও আহসান হাবীব © ফাইল ছবি

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই নেতা হলেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান ও আহসান হাবীব।

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান ও যুগ্ম-আহবায়ক আহসান হাবীবকে সাময়িক বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’

প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে রাবি শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরীর ওপর মারধরের ঘটনা ঘটে। এতে মোট আটজনকে আসামি করে মামলা করা হয়েছিল। এই মামলায় উপর্যুক্ত দুই নেতার নামও ছিল। এ ছাড়া মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬