ঢাবির ভর্তি আবেদন সংখ্যা দুই লাখ ছাড়াল

১৫ মার্চ ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন দুই লাখের বেশি শিক্ষার্থী। আগামী ২০ মার্চ আবেদনগ্রহণ শেষ হবে।

জানা গেছে, বুধবার (১৫ মার্চ) বেলা ১২টা পর্যন্ত ঢাবিতে ভর্তির জন্য ২ লাখ ২৬ হাজার ৬৯০ জন আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে ৯৮ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৯১ হাজার শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত সি ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ভর্তিচ্ছু। আর চারুকলায় আবেদন করেছেন ৪ হাজার ৮০০ এর কিছু বেশি শিক্ষার্থী।

বুধবার বেলা ১২টা ১গ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

আবেদনকারীরা ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার ১ ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে মোট চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কলা বিভাগে ১৩০টিসহ শিক্ষার্থীদের জন্য মোট ৫,৯৬৫টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ১,৮৫১টি আসন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে ২,৯৩৪টি ও বিজনেস স্টাডিজে ১,০৫০টি এবং চারুকলায় ১৩০টি আসন রয়েছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence