বিরতি দিয়ে রাবির মূল ফটকে ফের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

১২ মার্চ ২০২৩, ০৬:৪০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© টিডিসি ফটো

দুই ঘন্টা বিরতির পর আবারও প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

রোববার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মূল ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ আন্দোলনে অংশ নেন।

আরও পড়ুন: ৫০০ আসামি করে রাবি প্রশাসনের মামলা, গ্রেপ্তার ১

এর আগে দুপুর সাড়ে ১২টায় প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২টার দিকে তারা ক্যাম্পাসে ফিরে যান। তবে সোয়া ২টায় আবারও আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ বেলা সোয়া ৪ টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলে ফিরে গেলেও সাড়ে ৫টায় আবারো একত্রিত হন। এদিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবরোধ থাকায় যানবাহন চলাচল বন্ধ আছে।

আন্দোলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- অনতিবিলম্বে প্রক্টর অধ্যাপক আসাবুল হককে অপসারণ করতে হব; সকল সাধারণ শিক্ষার্থীকে নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইডি কার্ড ব্যতীত প্রবেশ নিষেধ করতে হবে; হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও  প্রশাসন বাদি হয়ে তাদের মামলা করতে হবে; শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে হবে; আহতদের সকল প্রকার চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে;সাধারণ শিক্ষার্থীদের উপরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপকারী বিজিবি/পুলিশদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে প্রায় ২ঘন্টা যাবত অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার বাস ভবনে পৌঁছে দিয়ে আসেন।

ট্যাগ: রাবি
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬