অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করতে অ্যালামনাইদের প্রতি আহবান ঢাবি ভিসির

০৪ মার্চ ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করতে বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে তিনি এই হবান জানান উপাচার্য।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিশেষায়িত গবেষণায় অর্থায়ন করার জন্যও এসময় এলামনাইদের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুন: ইবি ছাত্রলীগের সানজিদাসহ ৫ জনকে সাময়িক বহিষ্কার

সোসিওলজি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান। 

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করার প্রতি জোরদান করেন স্পিকার ড. শিরীন শারমিন।

আরও পড়ুন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধায় শীর্ষে পবিপ্রবি, তলানিতে জবি

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, সোসিওলজি অ্যালামনাই এসোসিয়েশন ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান প্রমুখ বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চা…
  • ২১ মার্চ ২০২৬
ঈদেও ক্যাম্পাস ছাড়েননি বিসিএস পরীক্ষার্থীরা, আনন্দ ভাগাভাগি…
  • ২১ মার্চ ২০২৬
প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • ২১ মার্চ ২০২৬
ঈদে বাড়িতে না যাওয়া শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বি…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence