ফেনীতে ৪৭ শতাংশের বেশি শিক্ষার্থী ফেল

৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ PM
এইচএসসি পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। জেলায় এবার পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৪৭১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফলসংক্রান্ত এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন।

ফলাফলে ছাত্রীদের পাসের হার ৫৮ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ১৪ দশমিক ৯২ শতাংশ বেশি।

বোর্ডের ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে ফেনীর ওপরে রয়েছে শুধু কুমিল্লা জেলা। কুমিল্লায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১৫, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫, লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ এবং নোয়াখালীতে ৩৮ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে এবার ৪৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বোর্ডের অধীনে ১৯৩টি কেন্দ্রে ৪৫৬টি কলেজের মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে বিগত বছরের চেয়ে পাসের হার এবার কিছুটা কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ ৫ পান দুই হাজার ৭০৭ জন।

বোর্ডের নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে ফেলের হার বেশি থাকায় এবার মোট ফলাফলে প্রভাব পড়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬