ভারতের ‘পিস অ্যাওয়ার্ড’ পেলেন রাবি অধ্যাপক হীরা সোবাহান

০৪ মার্চ ২০২৩, ০২:১২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হীরা সোবাহান

রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হীরা সোবাহান © সংগৃহীত

‘শিল্পকলা গবেষণা ও শিক্ষা’ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ পিস অ্যাওয়ার্ড-২০২৩’ লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হীরা সোবাহান। 

গত ২৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতা বারাসাতে রবীন্দ্র ভবন মিলনায়তনে বিকেল ৩টায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। ‘আমার আশা ফাউন্ডেশন’ ও ‘ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ আয়োজিত 'বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব' অনুষ্ঠানে এ পুরস্কার পান তিনি।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী, বিধায়ক, এমএলএ, টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত শিল্পীবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে হীরা সোবহান বলেন, ‘এরকম গবেষণা কাজের মূল্যায়ন এদেশে খুব কমই হয়। তারপরেও বহির্বিশ্ব থেকে এ ধরনের পুরস্কার প্রাপ্তি পরবর্তী গবেষণাকর্মে আমাকে আরও প্রণোদনা জোগাবে। কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬