ঢাবির এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে কাজ করতে আগ্রহী ডিএনসিসি: মেয়র আতিক

০৩ মার্চ ২০২৩, ০৫:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

ঢাকাকে একটি গ্রিন সিটি (সবুজ নগরী) হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এনার্জি ইনস্টিটিউটকে গবেষণার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘গ্রিন সিটি, স্মার্ট সিটি’ শিরোনামে বাংলাদেশ সাসটেইনেবল এনার্জি উইক-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মেয়র আতিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে ডিএনসিসি কাজ করতে আগ্রহী। এই ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান করছি আপনারা আমাদের সিটি নিয়ে স্টাডি করেন, গবেষণা করেন। আপনার গবেষণার আলোকে আমরা কাজ করবো। সবার সহযোগিতায় স্মার্ট ঢাকা গড়ে তুলতে চাই।

এসময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এনার্জি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডিএনসিসিতে ইন্টার্নিশিপ করার সুযোগ দেওয়ার ঘোষণা দেন।

আতিকুল ইসলাম বলেন, কোভিড, কনফ্লিক্ট আর ক্লাইমেট চেঞ্জ এই তিনটির কারণে পুরো বিশ্ব আজ টালমাটাল অবস্থায় রয়েছে। ক্লাইমেট চেঞ্জের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ খুবই সামান্য পরিমাণ কার্বন নিঃসরণ করা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। ঢাকা শহরের তাপমাত্রা বেড়ে চলেছে। এমতাবস্থায় ঢাকাকে বাঁচাতে হলে সবুজায়ন বাড়াতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমরা সিটি কর্পোরেশন থেকে বৃক্ষ রোপণ করছি। ডিএনসিসির সেবাগুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসছি। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সম্পূর্ণভাবে অনলাইন হয়ে গেছে। সবার ঢাকা এপের মাধ্যমে নগরবাসী যেকোনো অভিযোগ জানাতে পারবে ও সেবা পাবে। আমরা প্রায় পঞ্চাশ হাজার স্মার্ট এলইডি লাইট লাগিয়েছি। যেগুলো সাধারণ লাইটের তুলনায় খুবই কম কার্বন নিঃসরণ করে। পাশাপাশি বিদ্যুৎও কম খরচ হয়। আমরা চেষ্টা করছি এনার্জি সেভ করতে এবং শহরের পরিবেশ রক্ষা করতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা দিপাল চন্দ্র বড়ুয়া, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সাসটেইনেবল এনার্জি উইকের কো-অর্ডিনেটর ও ইনস্টিটিউট অব এনার্জির পরিচালক ড. এস এম নাসিফ শামস প্রমুখ।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence