রাবিতে ৩ দিন ব্যাপী পালা নাটক

০১ মার্চ ২০২৩, ০২:২৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

‘বিশ্বজুড়ে ছড়াবো সুর, বঙ্গ মৃত্তিকার; বাংলার বুকে জন্ম তোমার, তুমিও যে পালাকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপি ‘তীর্থক পালা পার্বণ-১৪২৯’। 

আগামী ২, ৩ ও ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে সন্ধ্যা ৭টা থেকে পরিবেশিত হবে এই পালা অনুষ্ঠান।

রাবি তীর্থক নাটকের আয়োজনে ২ মার্চ সন্ধ্যা ৬টায় সংগঠনটির সাধারণ সম্পাদক মোতালেব ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

আরো পড়ুন: ইবির ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কারের নির্দেশ হাইকোর্টের

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে থাকছে পালা নাটক ‘রাজ-রজনীর পালা’। সায়িক সিদ্দিকী'র রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে রাবি তীর্থক নাটক। এসময় অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর। 

২য় দিনে পরিবেশিত হবে ‘নোলকজানের পালা’। সায়িক সিদ্দিকী'র রচনা ও নির্দেশনায় এ নাটকটি পরিবেশন করবে ‘আহির বাংলা’। এসময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।

৩য় ও শেষ দিনে পরিবেশিত হবে ‘খৈয়ান পালা’। জুলফিকার চঞ্চল'র রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে ‘সারথি থিয়েটার’। এসময় অতিথি হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

ট্যাগ: রাবি
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬