‘নারীর স্বাধীনতা নিশ্চিতে পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে’

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
বঙ্গমাতা বক্তৃতামালার অনুষ্ঠানে ড. এ এস এম মাকসুদ কামাল

বঙ্গমাতা বক্তৃতামালার অনুষ্ঠানে ড. এ এস এম মাকসুদ কামাল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, উন্নত সমাজ বিনির্মাণে নারীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। নারী সমাজের উন্নয়নে বিভিন্ন কুসংস্কার দূর করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা জোরদার করতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে বঙ্গমাতা বক্তৃতামালার ২য় বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ঢাবিতে এক বছরে ছাত্রলীগের নির্যাতনের শিকার সাংবাদিকসহ ২৭ শিক্ষার্থী

অনুষ্ঠানে সেন্টারের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠানে 'নারীর চয়নের ক্ষমতা ও কণ্ঠস্বর: বিশ্বপ্রেক্ষিত' শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগের ভূতপূর্ব পরিচালক ড. সেলিম জাহান। এ আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য আরমা দত্ত।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে নারীর ক্ষমতায় হস্তক্ষেপ ও কন্ঠস্বর অবরুদ্ধ করা হচ্ছে। বাংলাদেশে এই চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নারী ক্ষমতায়ন ও নারী সমাজের উন্নয়নে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence