নবীন শিক্ষার্থীদের বরণ করলো যশোর জেলা সমিতি

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
যশোর জেলা সমিতির নবীনবরণ

যশোর জেলা সমিতির নবীনবরণ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যশোর জেলা সমিতির (কপোতাক্ষ) উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের নৃবিজ্ঞান গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি পারভেজ আহাম্মেদ রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক এম বোরাক আলী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, তথ্যব্যবস্থা ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুমন হুসাইন।

আরও পড়ুন: ঢাবিতে উদ্বোধন হয়েছে নান্দনিক পার্কের, যে কেউ যেতে পারবেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সমিতির সকল সদস্য সহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, যারা নতুন তারা সাদা কাগজের মতো। তারা সেই সাদা কাগজে কী লাগাবে সেটা তাদের বিষয়। তবে মনে রাখতে হবে, তোমরা প্রথমে ছাত্র। তারপর তোমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করবে।

এসময় বক্তারা আরো বলেন, একাডেমিক পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। নিজেদেরকে তৈরি করার বিকল্প কিছু নেই। আর বর্তমানে যেকোনো চাকরির ক্ষেত্রে সোশ্যাল হতে হচ্ছে। নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ভালো রাখতে হবে। তাহলে অনেক কাজ সহজ হয়ে যাবে।

ট্যাগ: রাবি
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬