রাবিতে ঝিনাইদহ জেলা সমিতির নেতৃত্বে সোহেল-সোহান

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
সোহেল রানা ও মো. সোহান হোসেন

সোহেল রানা ও মো. সোহান হোসেন © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝিনাইদহ ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সোহান হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ফার্মেসী বিভাগের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, অধ্যাপক রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক শফিকুজ্জামান জোয়া, সহকারী অধ্যাপক মো. সোলাইমান চৌধুরী।

নির্বাচনে ঝিনাইদহ জেলার অধিভুক্ত ৬টি উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ভোট দেন। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা-মণ্ডলীর সদস্যরা।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬