একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সংঘর্ষ

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সংঘর্ষ

একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সংঘর্ষ © সংগৃহীত

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুটি পক্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ মিনিটের দিকে (প্রথম প্রহরে) সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে লিপ্ত গ্রুপের নাম বিজয়। বিশ্ববিদ্যালয়ে বিজয় গ্রুপের দুটি অংশ। এক অংশের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন হোসেন এবং অন্য অংশের নেতৃত্ব দেন দেলোয়ার হোসেন। কিছুদিন ধরে এএফ রহমান হলের রুম দখলকে কেন্দ্র করে গ্রুপের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার রুমের ব্যাপারে কথা বলতে গেলে আলামিনের অনুসারীরা দেলোয়ারের অনুসারীদের ধাওয়া দেয়। পরে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় আলামিনের অনুসারীদের ধাওয়া করে দেলোয়ার গ্রুপ। এতে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন: ‘ছাত্রলীগ ভীতি’: ২ বছর ধরে ক্যাম্পাস ছাড়া চবি ছাত্রদল

এ বিষয়ে একাংশের নেতা দেলোয়ার হোসেন বলেন, ওরা আমাদের রুম দখল করে রাখছিল। এ ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের ধাওয়া করে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। তবে অপর অংশের নেতা আলামিন হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬