ঢাকা বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার পর একাডেমিক ফলেও সেরা সেই দুই বন্ধু

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
শাখাওয়াত জাকারিয়া (ডানে) ও রাফিদ হাসান সাফওয়ান (বায়ে)

শাখাওয়াত জাকারিয়া (ডানে) ও রাফিদ হাসান সাফওয়ান (বায়ে) © টিডিসি ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষায় কলা অনুষদভুক্ত ‘খ’ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করা শাখাওয়াত জাকারিয়া ও রাফিদ হাসান সাফওয়ান এবার আইন বিভাগের একাডেমিক ফলাফলেও কৃতিত্বের সাক্ষর রেখেছেন। 

সদ্য প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এলএলবির চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ-৩.৭৫ (৪.০০ এর মধ্যে) পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাখাওয়াত জাকারিয়া। আর সিজিপিএ-৩.৭০ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন রাফিদ হাসান সাফওয়ান। তাছাড়া সিজিপিএ-৩.৮৩ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন হোসেইন মুহাম্মদ কুতুবুদ্দিন নামে এক শিক্ষার্থী।

জাকারিয়া ও সাফওয়ান দুজনই রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আলিমের শিক্ষার্থী ছিলেন। দুজনের পরিচয় সেই নবম শ্রেণি থেকেই। নবম শ্রেণিতে জাকারিয়ার রোল নম্বর ছিল-৩, আর সাফওয়ানের রোল ছিল-২। পরবর্তীতে বিভিন্ন ক্লাস টেস্ট, এডমিশন কোচিং-এ দুজনের রেজাল্ট থাকতো পাশাপাশি। কোনবার জাকারিয়া প্রথম হলে সাফওয়ান দ্বিতীয় বা সাফওয়ান প্রথম হলে জাকারিয়া দ্বিতীয়। 

সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২০-২১ শিক্ষাবর্ষে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে সাখাওয়াত জাকারিয়া ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম ও ‘ঘ’ ইউনিটে ৪২তম হয়েছিলেন। অন্যদিকে, তার বন্ধু রাফিদ হাসান সাফওয়ান ঢাবির ‘ঘ’ ও GST গুচ্ছের মানবিক ইউনিটে প্রথম হয়েছিলেন। তাছাড়া ঢাবির ‘বি’ ইউনিটে ৩৬তম হয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: ঢাবি ও গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম দুই বন্ধু, ফেসবুকে প্রশংসার ঝড়

পরবর্তীতে দুজনেই ঢাবির আইন অনুষদে ভর্তি হন। ভর্তির পর থেকে দুজন একই মেসে থাকতেন। এরপর জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং সাফওয়ান মুহসীন হলে থাকলেও ক্লাস, গ্রুপ স্টাডি বা অন্যান্য কাজে একসাথেই কাটে দিনের বড় একটা সময়। 

রেজাল্টের ধারাবাহিকতায় জাকারিয়া বলেন, সেই নবম শ্রেণি থেকে আমাদের পরিচয় ও বন্ধুত্ব। আমাদের প্রতিযোগিতা ছিল বন্ধুত্বপূর্ণ, কখনো একপাক্ষিক ছিলো না। সাফওয়ান প্রথম হলে সে চাইতো আমি পরেরবার প্রথম হই। আবার আমি প্রথম বা দ্বিতীয় হলে চাইতাম সে-ও আমার সমান বা আমার থেকে ভালো করুক। ভর্তি পরীক্ষায় আমরা দুজনেই ভিন্ন ইউনিটে প্রথম হই এবং একই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাই।

“সর্বশেষ এলএলবি প্রথম বর্ষের পরীক্ষায় আমি দ্বিতীয়, সে তৃতীয় স্থান অর্জন করে। তবে আরও ভালো লাগতো যদি আমরা দুজনেই ৩.৭৫ পেয়ে দ্বিতীয় বা ৩.৭০ পেয়ে তৃতীয় হতে পারতাম। সত্যিই ভাবতেই ভালো লাগে এমন সুন্দর একটা ধারাবাহিকতার জন্য।” 

আরও পড়ুন: এক কোচিংয়ের প্রথম হওয়া শিক্ষার্থীকে ছিনতাইয়ের চেষ্টা অন্য কোচিংয়ের

উৎফুল্ল সাফওয়ান বলেন, দুজনার পরিচয় সেই নবম শ্রেণিতে হলেও ভালো বন্ধু হিসেবে পথচলা দশম শ্রেণিতে। তখন থেকেই পড়াশোনা নিয়ে দুজনার যোগাযোগ, পড়া বুঝতে না পারলে অন্যের কাছে আসা-যাওয়া। পরে ভর্তি পরীক্ষায় দুজনে একই রেজাল্ট অনেক আনন্দিত করেছে। ভার্সিটির প্রথমদিকে একই সাথে থাকা হলেও এখন হল ভিন্ন হওয়ায় দুজনার আলাদা থাকা হয়।

“তবুও ক্লাস বা গ্রুপ স্টাডির জন্য দিনের বড় একটা সময় এক সাথেই থাকা হয় দুজনের। এখন আবার একাডেমিক রেজাল্ট দুজনার কাছাকাছি, কেউ বেশিও না কমও না। ভাবতে সত্যিই ভালো লাগছে দুই বন্ধু সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের আইনে পড়ছি আবার খুব ভালো রেজাল্ট হয়েছে দুজনের।”

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬