ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে ফরম পূরণের আবেদন শুরু হবে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি প্রয়োজনীয় ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর। কলেজ কর্তৃপক্ষ ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন করবে। এরপর ২৮ ও ২৯ অক্টোবর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৪ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগের শিক্ষাবর্ষের অনিয়মিত, অকৃতকার্য, শর্তসাপেক্ষে উত্তীর্ণ ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আরও দেখুন: টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

মানোন্নয়ন পরীক্ষায় নির্ধারিত শিক্ষার্থীরা সি, সি+ ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দুটি কোর্সে অংশ নিতে পারবেন। পাশাপাশি শর্তসাপেক্ষে ৩য় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রেগুলেশন ও সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950