ক্ল্যারেন্ডন স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ডে

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ PM
অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ক্লারেন্ডন স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে খুঁটিনাটি জেনেই করুন আবেদন

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ক্লারেন্ডন স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে খুঁটিনাটি জেনেই করুন আবেদন © সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটি অক্সফোর্ডে পড়াশোনা করার স্বপ্ন অনেকেরই। তবে খরচের চিন্তায় অনেকেই পিছিয়ে যান। প্রতি বছর বিনা খরচে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই স্কলারশিপের কেতাবি নাম “ক্ল্যারেন্ডন স্কলারশিপ (Clarendon Scholarship)”। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে।

এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন ফান্ড এই স্কলারশিপ দিয়ে থাকে বলে প্রোগ্রামটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম বলা হয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি (DPhil) প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পান।

ঘরে বসে IELTS প্রস্তুতি

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রতিবছর প্রায় ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়;

*ফুলটাইম শিক্ষার্থীদের জন্য বার্ষিক জীবনযাত্রার খরচ (লিভিং অ্যালাওয়েন্স) প্রদান করা হয়, যা যুক্তরাজ্যের নির্ধারিত ন্যূনতম স্টাইপেন্ডের সমপরিমাণ;

*পার্ট-টাইম শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচে সহায়তা প্রদান করা হয়;

*ক্ল্যারেন্ডন স্কলারদের জন্য Clarendon Scholars’ Association-এ যুক্ত হওয়ার সুযোগ থাকে;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে;

*একাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে (নির্দিষ্ট কোনো CGPA বাধ্যতামূলকভাবে উল্লেখ নেই, তবে উচ্চ ফলাফল প্রত্যাশিত);

*যেকোনো সাবজেক্টের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ থাকতে হবে (IELTS/TOEFL বা সমমান);

*আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্ট-টাইম পিএইচডি ও মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাপ্লিকেশন ফরম;

*একাডেমিক ট্রান্সক্রিপট ও সার্টিফিকেট;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*গবেষণাভিত্তিক কোর্সের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য হলে);

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

*রেকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

আবেদনপ্রক্রিয়া

ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করলেই শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এই স্কলারশিপের জন্য বিবেচিত হন। শর্টলিস্ট করা শিক্ষার্থীদের পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬