সাংবাদিকদের সহযোগিতা করার নির্দেশনা দিল ছাত্রলীগ

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ক্যাম্পাসে পরিণত করতে সাংবাদিকদের সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ। আজ রোববার  (১৯ ফেব্রুয়ারি ) ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাজহারুল কবির শয়ন ও সেক্রেটারি তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাসহ মোট ১০ টি নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন, বাংলার ছাত্র সমাজের নির্ভরতার ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।  দেশরত্নের পরিকল্পিত 'স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পথ দেখাবে।"

ছাত্রলীগের প্রতিটি কর্মীর জন্য অবশ্য পালনীয় ১০টি সাংগঠনিক নির্দেশনার মধ্যে রয়েছে, সাংগঠনিক কর্মসূচি ও নির্দেশনার বাহিরে ব্যক্তিগত ও দলবদ্ধভাবে কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হতে হবে এবং পরিবেশ নষ্ট হতে পারে এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না।

আরো পড়ুন: ক্যাম্পাসকে স্মার্ট করতে ঢাবি ছাত্রলীগের ১০ নির্দেশনা

এছাড়া, শিক্ষা উন্নয়ন ও গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিল্পচর্চা সম্পর্কিত প্রতিটি উদ্যোগ-আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নির্মল-মনোরম রাখতে সকল প্রকার ব্যক্তিগত ব্যানার, ফেস্টুন ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং মোটর বাইক শোডাউন, উচ্চ শব্দে হর্ন বাজানো, সাউন্ড সিস্টেমের মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা হিসেবে আরো বলা হয়েছে, আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ উন্নতকরণে, সুশৃঙ্খল আবাসন ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখতে হবে, বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে ক্রিয়াশীল অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বাস কমিটি প্রভৃতির সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে হবে. গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের দায়িত্ব পালনে সর্বাবস্থায় সহযোগিতা করতে হবে।

এর পাশাপাশি, ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ-জঙ্গীবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড, গুজব ও বিভ্রান্তি ছড়ানো, অপরাধমূলক প্রবণতা, মাদক সংশ্লিষ্টতার সাথে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী, নিরাপত্তা বিঘ্নকারী, বেআইনী, ইভটিজিং, র‍্যাগিং ইত্যাদি কর্মকাণ্ডের সাথে কোনভাবেই জড়িত হওয়া যাবে না।

যুদ্ধবিরতি বজায় রাখার লক্ষ্যে ইরানে হামলা চালানোর দাবি যুক্…
  • ২৮ মে ২০২৬
মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার
  • ২৮ মে ২০২৬
৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস
  • ২৮ মে ২০২৬
তুমি ছাড়া আমার জীবনে এখন ঈদ আসে না: আরিফিন শুভ
  • ২৮ মে ২০২৬
দুইদিনে ঢাকায় অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ বিভিন্ন ঘটনায় ১৩ জনে…
  • ২৮ মে ২০২৬
কাশিমপুর কারাগারে বন্দিদের ঈদের আনন্দ
  • ২৮ মে ২০২৬