রাবিতে নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি বিজন, সম্পাদক রেজাউল 

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
সভাপতি বিজন ও সম্পাদক রেজাউল 

সভাপতি বিজন ও সম্পাদক রেজাউল  © টিডিসি ফটো

রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান)-এর ২০২৩-২৪ সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন হাওলাদারকে সভাপতি ও ফাইনান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

গত ৪ ফেব্রুয়ারি বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত বলবৎ থাকবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল মান্নান ও মো. অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মণিশংকর সূত্রধর পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, কোষাধ্যক্ষ মো. ফাইম, প্রচার সম্পাদক মো: বাহাউদ্দিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফাহিম শাহরিয়ার, নারী বিষয়ক সম্পাদক জেবা আনিকা এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকুর হোসেন ইমরান।

কমিটি ঘোষণার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুসানের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোহাম্মদ সুজন, সাবেক সভাপতি পিনাক রায় ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 

আরও পড়ুন: করোনায় সাড়ে ১৪ মাসের বন্ধে ২৬ মাসের শিখন ঘাটতি

উল্লেখ্য, প্রতি বছর সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন প্রক্রিয়াকে সহজতর করতে এবং চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের যাবতীয় সহযোগীতার হাত বাড়িয়ে দিতে ২০১৯ সালে রুসানের পথচলা।

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬