রাবিতে তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
রাবিতে তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা প্রণয়ন বিষয়ক কর্মশালা

রাবিতে তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা প্রণয়ন বিষয়ক কর্মশালা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তথ্য অধিকার আইন, ২০০৯ এবং তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

উপাচার্য  বলেন, ১৯৭২ সালের সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানগুলোর মধ্যে অন্যতম। এই সংবিধানে বলা হয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস যা আমাদের ক্ষমতায়ন ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সংবিধানের আলোকে আমাদের প্রতিষ্ঠানগুলোর কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। সে লক্ষ্যে ২০০৯ সালে সরকার তথ্য অধিকার আইন পাশ করেন। 

তিনি বলেন, এই আইনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। আইনটিকে সুষ্ঠুভাবে প্রয়োগের জন্য তথ্য অবমুক্তকরণ বিষয়ে নীতিমালা থাকা একান্ত আবশ্যক। সেই লক্ষ্যে এই কর্মশালা থেকে সুচিন্তিত মতামত ও দিক-নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: নেতা আসে নেতা যায়— খবরের শিরোনাম পাল্টায় না ছাত্রলীগের

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই  কর্রমশালায় অন্যদের মধ্যে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান তথ্য অধিকার আইন ও এর আওতায় তথ্য অবমুক্তকরণ বিষয়ে বক্তৃতা করেন।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর। রিসোর্স পারসন তথ্য কমিশনের সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬