আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন রাবি

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
বিজয়ী রাবি দল

বিজয়ী রাবি দল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ রানে খুলনা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে রাবি ক্রিকেট দল।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে রাবি। ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করে খুবি। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ঢাবির সিফাত সাজিদ।

ম্যাচ শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ঢাবির উপ-উপাচার্য ও ঢাবি স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬