ঢাকা বিশ্ববিদ্যালয়

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ৪ কেন্দ্রের ভোট গ্রহণ পিছিয়েছে

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
প্রার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা

প্রার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে প্রার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। 

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন। 

সভায় অনিবার্য কারণবশতঃ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ কেন্দ্র, গৌরিপুর মহিলা কলেজ কেন্দ্র, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্র এবং জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ (৪টি) কেন্দ্রে পূর্ব ঘোষিত ১১ মার্চের পরিবর্তে ১৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

এছাড়া নির্বাচনে ভোট গ্রহণ ঢাকার বাইরে আগামী ৪ মার্চ ২৯টি কেন্দ্রে এবং আগামী ১১ মার্চ ৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ১৮ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। 

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬