ঢাবির ৪২ কর্মচারীর নিয়োগ স্থগিত

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরীর মৌখিকভাবে নিয়োগপ্রাপ্ত ৪২ জন কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটিকে ‘অমানবিক সিদ্ধান্ত’ দাবি করে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন কর্মচারীরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তারা অবস্থান শুরু করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিধি না মেনে বেশ কয়েক বছর আগে অধিভুক্ত কলেজগুলোর কার্যক্রম সম্পন্ন করতে ৫৩ জনকে মৌখিকভাবে নিয়োগ দেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক। গত ৯ ফেব্রুয়ারি এক কর্মকর্তার মৃত্যুর জানাযায় উপাচার্য ও দুই উপ-উপাচার্য অংশ না নেওয়ায় উপাচার্যের বাসভবনে গিয়ে ‘প্রতিবাদী মোনাজাত’ করে আলোচনার জন্ম দেন বাহলুল হক। এরপর তার পরিবার থেকে জানানো হয় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার ‘অনুপস্থিতিতে’ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করে কর্তৃপক্ষ। এর পর আজ মৌখিকভাবে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ স্থগিত করা হয়।

আন্দোলনরত মৌখিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী মো. সুমন মিয়া বলেন, আমরা মৌখিকভাবে ৫৩ জন নিয়োগ পেয়েছিলাম। গত পাঁচ বছর যাবত বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। এর মধ্যে ১১ জনের নিয়োগ স্থায়ী হয়েছে, আমাদেরও প্রত্যাশা ছিল নিয়োগ স্থায়ী হবে। মঙ্গলবার অফিস শেষে জানানো হয়, আমাদের দায়িত্ব হস্তান্তর করতে। হঠাৎ করে আমরা কোথায় যাব? এখন আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা এ সিদ্ধান্ত মানি না।

কর্মচারীদের অবস্থানের বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানিয়েছি, তাদের দাবিদাওয়া শুনে কর্তৃপক্ষকে জানাতে। তিনি দেখছেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহ বলেন, ‘আমাদের কন্ট্রোলার স্যার (বাহালুল) মৌখিকভাবে তাদের নিয়োগ দিয়েছিলেন বিভিন্ন কাজে সহযোগিতার জন্য। আমি দায়িত্ব পাওয়ার পর তাদের বলছি, আপনাদের আপাতত কাজ করা লাগবে না, নিয়মমাফিক প্রক্রিয়ার মাধ্যমে যখন নিয়োগের কাজ শুরু হবে তখন আপনাদের বিষয়টি বিবেচনায় রাখব।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমাদের জনবল লাগলে সেটি নিয়মের মধ্যে সম্পন্ন করতে হবে। অননুমোদিতভাবে কিছু করা যাবে না। আমাদের লোকবলের চাহিদা আছে, তবে সেটি যথাযথভাবে দেখেশুনে নিয়মনীতি মেনে করতে হবে। এর বাইরে যাওয়ার কারণ নেই।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence