বর্তমান যুগেও নজরুলের রচনা প্রাসঙ্গিক: ঢাবি উপাচার্য

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
বর্তমান যুগেও নজরুলের রচনা প্রাসঙ্গিক: ঢাবি উপাচার্য

বর্তমান যুগেও নজরুলের রচনা প্রাসঙ্গিক: ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন কাব্যগ্রন্থ ও প্রবন্ধে সমাজের নানা অসংগতি তুলে ধরে সমাজকে সংস্কার করতে চেয়েছিলেন। বর্তমান যুগেও তাঁর রচনা প্রাসঙ্গিক। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি বিশেষ সেমিনারে তিনি এ কথা বলেন। নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

আধুনিক সমাজ সংস্কারে নজরুলের সাহিত্যকর্মের প্রাসঙ্গিকতা নিয়ে আরও গবেষণা করার জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ কাজে সম্পৃক্ত হতে হবে শিক্ষার্থীদের।

দিনব্যাপী এ সেমিনারের ৪টি অধিবেশনে মোট ১১টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী পর্বে বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬