ঢাকা বিশ্ববিদ্যালয়

মোনাজাত ধরার পর ‘অনুপস্থিত’ বাহালুল হক, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছানাউল্লাহ

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ‘অনুপস্থিত থাকায়’ পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর অনুপস্থিতিকালীন মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে প্রবীর কুমার সরকার বলেন, বাহালুল হকের পরিবার জানিয়েছে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে তিনি নিয়মানুযায়ী ছুটি নিতে না পারায় অনুপস্থিত দেখিয়ে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, বাহালুল হক চৌধুরী বর্তমানে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার বিউটি আকতারের মৃত্যুতে মিলাদের আয়োজন করেন বাহালুল হক চৌধুরী।

তাতে উপাচার্য ও দুই উপ-উপাচার্য অংশ না নেওয়ায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রেজিস্ট্রার ভবন থেকে মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ করেই ‘প্রতিবাদী মোনাজাত’ করেন বাহালুল হক।

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬