রাবি প্রেসক্লাবের সভাপতি অভি, সম্পাদক তুহিন

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
কামরুল হাসান অভি ও শাহাজালাল ইসলাম তুহিন

কামরুল হাসান অভি ও শাহাজালাল ইসলাম তুহিন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে 'দৈনিক ভোরের ডাক' পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কামরুল হাসান অভিকে সভাপতি ও দৈনিক ইনকিলাব'র প্রতিবেদক শাহাজালাল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায়  বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওবাইদুল্লাহ রকি (দৈনিক আমাদের অর্থনীতি) ও মোস্তাফিজুর রহমান মিন্টু (ডেইলি সান), সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ শোয়াইব শুভ (দ্যা বাংলাদেশ এক্সপ্রেস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আদনান (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন (জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম নেহাল (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ গালিব (রাজশাহী প্রতিদিন)।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত হবে চলতি সপ্তাহে।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মারুফ হোসেন মিশন (দ্যা ডেইলি ক্যাম্পাস), আশিকুল ইসলাম ধ্রুব (ইত্তেফাক), জুবায়ের জিসান (ঢাকা পোস্ট)।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, সদ্য বিদায়ী সভাপতি বেলাল হোসাইন বিপ্লব ও সম্পাদক আবু সাঈদ সজল, সহ-সভাপতি সোহানুর রহমান সুমন ও এম. আর. মামুন প্রমুখ।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, জনসংযোগ প্রশাসক, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬