প্রাথমিক শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত হবে চলতি সপ্তাহে

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। এ বিষয়ে অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে পদসংখ্যা কিছু কমতে পারে। পদের বিষয়টি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা ডাকা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন চেয়েছিল অধিদপ্তর। তবে পদসংখ্যা কিছুটা কমতে পারে। বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা হবে। এরপর পদসংখ্যার সঠিক তথ্য জানানো যাবে।

পেনাল্টিতে স্পেনের সেই ঐতিহাসিক রেকর্ড
  • ২৮ মে ২০২৬
কোরবানির মাংস বণ্টন নিয়ে দ্বন্দ্বে ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর…
  • ২৮ মে ২০২৬
ঈদের আনন্দে শিশুদের নিরাপত্তা: অভিভাবকদের যেসব বিষয় মাথায় র…
  • ২৮ মে ২০২৬
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
  • ২৮ মে ২০২৬
নেইমারের জন্য অপেক্ষার প্রহর গুনছে ব্রাজিল শিবির
  • ২৮ মে ২০২৬
আনন্দ রূপ নিল বিষাদে, ঈদের সকালে নিথর দেহে বাড়ি ফিরল আব্দুল…
  • ২৮ মে ২০২৬