চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নির্বাচন ৬ মার্চ

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিন্ডিকেটের শিক্ষক ক্যাটাগরির চার পদের নির্বাচন আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এই নির্বাচনে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার খসড়া ভোটারের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটারের বিষয়ে লিখিত আপত্তি নেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: বিইউপি অধিনস্থ প্রয়াশ ইনস্টিটিউটে মাস্টার্সে ভর্তির সুযোগ

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত মনোনয়নের ফরম বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

ওই দিন দুপুর ১২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোট গ্রহণ হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ হচ্ছে সিন্ডিকেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ পর্ষদে বর্তমানে নয়টি পদ শূন্য রয়েছে।

শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬