রাবি সাংবাদিক সমিতির সভাপতি কাইয়ুম, সম্পাদক লোটাস

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কাইয়ুম তৌসিফকে সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি আব্দুস সবুর লোটাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক বাংলা’র রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ সাইফুর রহমান (ডিবিসি নিউজ), সহ-সভাপতি-২ নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ রিপন চন্দ্র রায় (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক ইরফান তামিম (ঢাকা মেইল), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রববিল (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ (নিউ এইজ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পণ ধর (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাজ্জাদ হোসেন (সিল্কসিটি নিউজ ডটকম), কার্যনির্বাহী সদস্য-১ সাজিদ হোসেন (চ্যানেল আই অনলাইন), কার্যনির্বাহী সদস্য-২ মীর কাদির (বাংলানিউজ২৪ ডটকম) এবং কার্যনির্বাহী সদস্য-৩ এসআই সুমন (বাংলাদেশ জার্নাল)।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মরিয়ম পলি ও মেহেদী হাসান আকাশ। উপদেষ্টা-১ হিসেবে আছেন নুরুজ্জামান খান (সমকাল) ও উপদেষ্টা-২ নূর আলম (আলোকিত বাংলাদেশ)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা শাহীন আলম (সময়টিভি), রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাবি)

আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close