৪৯তম বিসিএস

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে সক্রিয় ছিলাম, আমার অপরাধ কী’

০১ অক্টোবর ২০২৬, ০৯:১০ AM
আব্দুল্লাহ আল মামুন বেলাল

আব্দুল্লাহ আল মামুন বেলাল © টিডিসি সম্পাদিত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ফলাফলে থাকলেও ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। চূড়ান্ত ফলে ৬৬৮ জনের নাম সুপারিশ করা হয়েছিল। বাদ পড়াদের এ তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়। এতে অন্য ৫৬ জনের মতো বেলালের নামও বাদ পড়েছে। অথচ তিনি সাধারণ শিক্ষা ক্যাডারে সমাজকল্যাণে প্রথম হয়েছিলেন বলে জানিয়েছেন। তবে গেজেটে অন্যদের মতো তারও বাদ পড়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিষয়টি জানিয়ে ফেসবুক পোস্টে আব্দুল্লাহ আল মামুন বেলাল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ। ৪৯তম বিসিএসে সমাজকল্যাণে ১ম হয়েও আমার গেজেটে নাম এলো না। জুলাইয়ে সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী বুঝতে পারলাম না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেটের সঙ্গেও যুক্ত ছিলেন বেলাল। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এটাই কী আমার অপরাধ? নিশ্চয়ই, আল্লাহ উত্তম ফয়সালাকারী।’

এ সংক্রান্ত অন্য খবর: ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন

পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যাচাই-বাছাইসহ অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।

৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে না থাকার বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘পিএসসি সুপারিশকারী কর্তৃপক্ষ, নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সকল যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকে। নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।’

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬