৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ

০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ AM
 বাংলাদেশ কর্মকমিশন

বাংলাদেশ কর্মকমিশন © সংগৃহীত

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আবেদন ফি ২০০ টাকা।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীরা একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না।

৫১তম বিশেষ বিসিএসে আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করতে বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত যোগ্যতা থাকা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ করতে হবে।

পাঁচ লক্ষ কর্মচারী নিয়োগ নিয়ে জনপ্রশাসনমন্ত্রীকে হাসনাত—‘দয়…
  • ১০ নভেম্বর ২০২৬
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২ হাজার ৬৭ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য কমিউটার ট্রেনের ভাড়া ২৫ শতাংশ ছাড় দেওয়ার…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
  • ১০ নভেম্বর ২০২৬
এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950