ওয়েবমেট্রিক্স র‌্যাংকিং

বিশ্বসেরা ৯০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ঢাবি এবং বুয়েট

ঢাবি এবং বুয়েট © লোগো

প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অক্সফোর্ড সেরা পাঁচে থাকলেও সেরা ৯০০ এর মধ্যেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ওয়েবমেট্রিক্স প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে উঠে এসেছে এই তথ্য।

জানুয়ারি ২০২৩ এ প্রকাশিত এ র‌্যাংকিংয়ে বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৭৫ তম। এছাড়া এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৩৯ তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান ১৮ তম। শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে রয়েছে ভারতের ১৬ টি এবং পাকিস্তানের ২ টি বিশ্ববিদ্যালয়।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবছর ১০০০ এর মধ্যে জায়গা করে নিয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেরা ১৫০০ এর মধ্যে রয়েছে চারটি বিশ্ববিদ্যালয়। এ তালিকায় ঢাবির পরেই রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১২১০ এবং দক্ষিণ এশিয়ার র‍্যাংকিংয়ে অবস্থান ২৮।

আরও পড়ুন:ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি

তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)। বিশ্ব র‍্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান যথাক্রমে ১৩৬৫ ও ১৪৩২ এবং দক্ষিণ এশিয়ার র‍্যাংকিংয়ে অবস্থান যথাক্রমে ৩৪ ও ৩৯।

উল্লেখ্য, র‌্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েব মেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাই টেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাই টেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।

 

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬