বর্তমান সরকার সমতা ভিত্তিক উন্নয়নে মনোনিবেশ করেছে: ডেপুটি স্পিকার টুকু

০৭ জানুয়ারি ২০২৩, ১১:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শামসুল হক টুকু

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শামসুল হক টুকু © টিডিসি ফটো

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমতা ভিত্তিক উন্নয়নে মনোনিবেশ করেছে। মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং প্রতিবন্ধীদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতোমধ্যে প্রতিবন্ধী বান্ধব সরকার হিসেবে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে।  

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী Inclusive Higher Education: Bangladesh Context শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার শেষদিনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুই দিনব্যাপী সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী বিভিন্ন দিক চিহ্নিত হয়েছে, যা প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সরকারের নীতি প্রণয়নে সহায়ক হবে।  দুই দিনব্যাপী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ এ কে এম আহসানুল হক চৌধুরী , বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ডাইভার্সএশিয়া'র সমন্বয়কারী যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেভিড জে. ব্রাউন, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা এ্যালেন মেলেটিক,  জাবি আইআইটির পরিচালক এবং ডাইভার্সএশিয়া'র জাবি শাখার প্রধান অধ্যাপক ড. এম শামীম কায়সার প্রমুখ।

 গতকাল শুক্রবার ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটউটে এ কর্মশালা শুরু হয়েছিল। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালা শেষ হয়। কর্মশালায় টেকনিক্যাল সেশনেগুলোতে দেশ-বিদেশ থেকে সমবেত শিক্ষক ও গবেষকগণ তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। উল্লেখ্য, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বুয়েটের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্পিকারের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী থেকেই মুসলিম পতনের শুরু, হরমুজ প্রণালী থেকেই …
  • ০৩ এপ্রিল ২০২৬
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬