শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে গণিত খুবই গুরুত্বপূর্ণ বিষয়: রাবি উপাচার্য

২৩ ডিসেম্বর ২০২২, ১১:২৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
পুনর্মিলনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তার

পুনর্মিলনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তার © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণিত বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনীর উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, গণিত বিভাগের অনেক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার জন্য গণিত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা দেশ-জাতিকে সেবা দিয়ে এগিয়ে যাচ্ছেন যা আমাদের জন্য গর্বের। 

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তার শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, গণিত বিভাগের সভাপতি ড. নাসিমা আক্তার, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও গণিত বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমানসহ সাবেক ও বর্তমান প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন: মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন দুপুরে

১৯৮৭-৮৮ ব্যাচের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মো. নাসির উদ্দীন। বর্তমানে তিনি ঝিনাইদহ মহেশপুর শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর বন্ধুদের সাথে আবারও এক হতে পেরে খুবই আনন্দিত। এ মিলন মেলায় বন্ধুবান্ধব ও বিভাগের শিক্ষকদের সাথে মিলিত হতে পেরে আবারও মনে সেই তারুণ্যের ছোঁয়া লেগেছে বলে জানান এ সাবেক শিক্ষার্থী।

 পরে বিভাগটির সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, রবীন্দ্র ভবন, প্রশাসন ভবনসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়। এরপরে শুরু হয় আলোচনা সভা।

দুই দিনব্যাপী এ মিলন মেলায় স্মৃতিচারণসহ প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, র‍্যাফেল ড্র, শহীদ হবিবুর রহমান স্মরণে আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ফটোসেশানের আয়োজন রয়েছে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬