রাবির ‘এ’ ইউনিটের বিষয় ভিত্তিক ১৯তম মেধাতালিকা প্রকাশ 

১৩ ডিসেম্বর ২০২২, ১১:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৯তম মেধাতালিকা ও অষ্টাদশ মাইগ্রেশন প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটভুক্ত(কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মেধা তালিকায় উত্তীর্ণ ১৩ ডিসেম্বরের মধ্যে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন অষ্টাদশ মাইগ্রেশন এর তালিকা প্রকাশ করা হলো।

এতদসঙ্গে শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর-এর ভিত্তিতে ১৯তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে  ‘এ’ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন ও সর্বশেষ মেধাতালিকা আগামী ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। 

উল্লেখ্য, রাবির ‘এ’ ইউনিটের ১৯তম মেধাতালিকায় গ্রুপ-১(১ম শিফট) - ৭৩৪, গ্রুপ-৩ (৩য় শিফট) - ৭৯৭ ও গ্রুপ-৪ (৪র্থ শিফট) - ৬০৭ পর্যন্ত মেরিট সিরিয়াল থেকে উর্দু সাবজেক্ট পেয়েছে। গ্রুপ:-২ (২য় শিফট) এ কোন সিট সংখ্যা ফাঁকা নেই।

প্রসঙ্গত, বর্তমান সিদ্ধান্ত অনুসারে ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হবে।

ট্যাগ: রাবি
এসএসসিতে পাঁচ বিষয়ে ফেল, চট্টগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১১ আগস্ট ২০২৬
জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করুন, শিক্ষামন্ত্রীকে ডাকসু নেতা 
  • ১১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬