দায়িত্বহীনতায় অস্থিতিশীল হয়ে উঠছে বাজার অর্থনীতি: অধ্যাপক জ্যা তিরোল

১৮ নভেম্বর ২০২২, ০৯:৫১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
অধ্যাপক ড. জ্যা তিরোল

অধ্যাপক ড. জ্যা তিরোল © টিডিসি ফটো

সামাজিক দায়িত্বহীনতার কারণে বাজার অর্থনীতি নানাভাবে অস্থিতিশীল হয়ে উঠছে বলে জানিয়েছেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যা তিরোল। শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোফাজ্জাল হায়দার চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক জ্যা তিরোল বলেন, বর্তমান বিশ্বে বাজার অর্থনীতি ব্যপক প্রভাব রেখে চলেছে। সুনির্দিষ্ট নীতিমালা ও নৈতিকতা না থাকায় বাজার অর্থনীতি সাধারণ মানুষের মন জয় করতে পারছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং অর্থনীতি বিভাগ যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সোনার দেশ বিনির্মাণে অবদান রাখবেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক জ্যা তিরোল বলেন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, দার্শনিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ভিন্নমত সৃষ্টি হওয়ায় বিদ্বেষপূর্ণ বাজার তিনি অর্থনীতি বিরাজ করছে। এছাড়া, ব্যাক্তিগত লাভের কারণে মানুষের মূল্যবোধের অবক্ষয় এবং বাজারের সঙ্গে সম্পৃক্তদের সামাজিক দায়িত্বহীনতার কারণে বাজার অর্থনীতি নানাভাবে অস্থিতিশীল হয়ে উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই পাবলিক লেকচার প্রদান করায় অধ্যাপক ড. জ্যা তিরোলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence