চবিতে গণিত ক্লাবের যাত্রা শুরু 

৩১ অক্টোবর ২০২২, ০৯:৫২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
এক অনুষ্ঠানে এ ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়

এক অনুষ্ঠানে এ ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয় © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু হলো গণিত ক্লাবের। সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২ নাম্বার গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমান উল্লাহ। এসময় তিনি মিলেমিশে কাজ করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: ভুয়া পরীক্ষার্থীর দুই বছর ও প্রশ্ন ফাঁসে ১০ বছর কারাদণ্ড

ক্লাবের ফাউন্ডার হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ: হাবিবুর রহমান এবং কো-ফাউন্ডার হিসেবে আছেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ: মিশকাত হোসাইন ছিদ্দিকী।

অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার মোঃ. হাবিবুর রহমান বলেন, ক্লাবের প্রধান লক্ষ্য হচ্ছে গবেষণামুখী শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। কেবলমাত্র বিসিএসমুখী না হয়ে মৌলিক গবেষণা কিংবা ভিন্নমুখী স্রোতে শিক্ষার্থীদের চলতে উদ্বুদ্ধ করা ক্লাবের প্রধান কাজ। পাশাপাশি থাকবে বিভিন্ন আত্মোন্নয়নমূলক কর্মসূচি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহেদ মোঃ. মঈনুদ্দিন এবং সহকারী অধ্যাপক লিপন চন্দ্র দাস। তারা ক্লাবের অগ্রগতি বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে অনুপ্রাণিত করেন।

ট্যাগ: চবি
একদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
  • ২৭ জুন ২০২৬
রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা ফেসবুকে পোস্ট, সমালোচনা…
  • ২৭ জুন ২০২৬
সংসদে ধন্যবাদের জবাবে উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের…
  • ২৭ জুন ২০২৬
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
  • ২৭ জুন ২০২৬
আলজেরিয়া কি পারবে ৪৪ বছর আগের ‘পাতানো ম্যাচের’ প্রতিশোধ নিতে
  • ২৭ জুন ২০২৬
মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধ…
  • ২৭ জুন ২০২৬