আজ ঢাবিতে আসছেন এডওয়ার্ড কেনেডি জুনিয়র

৩১ অক্টোবর ২০২২, ১০:০৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র

এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র © সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র।

রোববার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার আসার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর নিশ্চিত করেছে।

জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেনেডি জুনিয়র ওই দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘কমেমোরেটিং দ্য ফিফথিয়েথ অ্যানিভার্সারি অব ইউএস-বাংলাদেশ রিলেশন’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এডওয়ার্ড এম কেনেডি জুনিয়রকে বটতলায় স্বাগত জানাবেন এবং সিনেট ভবনে অনুষ্ঠেয় বিশেষ বক্তৃতায় সভাপতিত্ব করবেন। এসময় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মি. পিটার ডি হাস উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ১২ পদে প্রভাষক নেবে জাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এডওয়ার্ড এম কেনেডি জুনিয়রকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাগত জানাবেন এবং সিনেট ভবনে অনুষ্ঠেয় বিশেষ বক্তৃতায় সভাপতিত্ব করবেন। এ সময় আরও উপস্থিত থাকবেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মি. পিটার ডি হাস

উল্লেখ্য, প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি ১৯৭২ সালে বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন সম্মুখস্থ ঐতিহাসিক বটতলায় একটি বট গাছের চারা রোপণ করেছিলেন।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬