ঢাবির শতবর্ষের ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

২৪ অক্টোবর ২০২২, ১০:১৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
পুরষ্কার বিতরণ

পুরষ্কার বিতরণ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা-প্রকাশনা মেলার শেষ দিনে দুটি ক্যাটাগরিতে ছয়জনকে সেরা আলোকচিত্র সহ আরও পাঁচজনকে সম্মানসূচক পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: মোংলা-পায়রাবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত, কাল আঘাত হানতে পারে ‘সিত্রাং’।

বর্তমান শিক্ষার্থী ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পান মো. রায়হানুজ্জামান (লোক প্রশাসন), সায়িদ মো. নাঈম (ফারসি ভাষা ও সাহিত্য) দ্বিতীয় ও আরিফুল ইসলাম(লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) তৃতীয় পুরস্কার।

বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্মানসূচক পুরস্কার পান আবিদ হাসান আবির(একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), তাহনিয়াতুল জান্নাত সামিরা(আধুনিক ভাষা ইন্সটিটিউট), রজত পাল(সংস্কৃত) এবং আবু জাফর মো. সালেহ(ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।

সাবেক শিক্ষার্থী ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান রিয়াসাত নাফিস(ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যনেজমেন্ট)। মঞ্জুরুল হক শুভ(মনোবিজ্ঞান) দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার গ্রহণ করেন মহসীন কবির(প্রাচ্যকলা)। 

প্রতিযোগিতায় বিচারকের জুড়ি বোর্ডে ছিলেন একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক পাভেল রহমান, বাংলাদেশ টেলিভিশনের ফটোগ্রাফি পরিচালক নাসির মাহমুদ, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন হাবিবা রহমান। প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন টেলিভিশন, চলচ্চিত্র ও ফিল্ম বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

এর আগে ক্যাম্পাসের পরিবেশ, জীববৈচিত্র্য, বিভিন্ন উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন, খেলাধূলা, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রার্থনা/উপাসনা, এবং ইতিহাস ও ঐতিহ্য প্রভৃতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে থেকে আলোকচিত্র আহ্বান করা হয়।

প্রতিযোগিতায় প্রায় ১৮০০টি আলোকচিত্র জমা পড়ে। এসব ছবি থেকে নির্বাচিত ১০০ টি ছবি নিয়ে গত ২ থেকে ৪ ডিসেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

মাস্টারপ্ল্যান চূড়ান্তের আগে উন্নয়নকাজ বন্ধের দাবিতে জাবিতে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কী আছে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির খসড়া প্রজ্ঞাপনে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9