রাবি ছাত্র শাহরিয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক 

২০ অক্টোবর ২০২২, ০৪:১২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও নিহত শিক্ষার্থী শাহরিয়ার

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও নিহত শিক্ষার্থী শাহরিয়ার © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। 

উপাচার্য শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এক মেধাবী শিক্ষার্থীকে হারাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। তারা যাতে দ্রুতই এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: ভাইয়ের কফিনের ওজন নিতে পারব কি না জানি না: ‍শাহরিয়ারের বড় ভাই

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে উপরতলার থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের (২০১৮-১৮ সেশন) ছাত্র শাহরিয়ার। এ অবস্থা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় তার। শাহরিয়ারের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মৃতদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়। সেখানে তার দাফন হবার কথা রয়েছে।

হাসপাতালে রোগীর চাপ সামলে সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্…
  • ০৪ মার্চ ২০২৬
নিজ কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা…
  • ০৪ মার্চ ২০২৬
১৬ মার্চ অফিস করেই শুরু হচ্ছে ঈদ ছুটি
  • ০৪ মার্চ ২০২৬
ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইম…
  • ০৪ মার্চ ২০২৬
সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে খেলবে যারা
  • ০৪ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষিকার গলা কাটলেন কর্মচারী, ছুরি চালালেন ন…
  • ০৪ মার্চ ২০২৬