চবিতে ‘হাউজ অব পলিটিক্যাল সাইন্স’র পথচলা শুরু

১১ অক্টোবর ২০২২, ১১:১৬ PM
হাউজ অব পলিটিক্যাল সাইন্স

হাউজ অব পলিটিক্যাল সাইন্স © সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে হাউজ অব পলিটিক্যাল সাইন্স। বিভাগের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শুরু হয়েছে সংগঠনটির পথচলা। 

১১ অক্টোবর বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সায়্যেদ মো. নোমানকে সভাপতি এবং যোবায়ের এহসান-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ৪১ জন সদস্য রয়েছে।

সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যা বছরব্যাপী শিক্ষামূলক সেমিনার, সুস্থ রাজনৈতিক চর্চা, দক্ষতামূলক কর্মশালা, রাজনৈতিক ম্যাগাজিন প্রকাশ, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, শিক্ষা সফর'সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়াও রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থীদের জ্ঞান চর্চাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। 

সভাপতি মো. নোমান বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্ব চর্চার কেন্দ্র হবে এটি। সুস্থ ধারার নেতৃত্ব চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের জন্য দক্ষ নেতৃত্ব তৈরী করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও তাদের প্রয়োজনে পাশে থেকে সহায়তা প্রদান করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ বিভাগের একদল স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করল সংগঠনটি। 

ট্যাগ: চবি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬