এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ

১০ অক্টোবর ২০২২, ০১:০৬ PM
এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সময়সূচি

এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সময়সূচি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই এবং নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনালের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশিত হয়েছে। 

সোমবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ রুটিন প্রকাশিত হয়েছে।

রুটিন অনুযায়ী, প্রথম প্রফেশনাল পরীক্ষা (জুলাই ও নভেম্বর-২০২২) আগামী ২২ নভেম্বর শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা (জুলাই-২০২২) ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় প্রফেশনালের সাপ্লিমেন্টারি পরীক্ষা (নভেম্বর ২০২২ সেশন) আগামী ২৪ নভেম্বর কমিউনিটি মেডিসিন এবং ২৭ নভেম্বর ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি অনুষ্ঠিত হবে।

তাছাড়া তৃতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা (নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আর চূড়ান্ত প্রফেশনালের লিখিত পরীক্ষা (জুলাই ও নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর প্রথম প্রফেশনালের মৌখিক ও প্রায়োগিক, ৩ ডিসেম্বর দ্বিতীয় প্রফেশনাল ও সাপ্লিমেন্টারির মৌখিক এবং ব্যবহারিক, ২৮ নভেম্বর তৃতীয় প্রফেশনালের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বর ফাইনাল প্রফেশনালের ওএসপিই পরীক্ষা এবং ১৭ ডিসেম্বর মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬