দরজা ভেঙে রাবি ছাত্রের মরদেহ উদ্ধার

০৮ অক্টোবর ২০২২, ০৭:৩০ PM
আসাদুজ্জামান নূর শিহাব

আসাদুজ্জামান নূর শিহাব © সংগৃহীত

আসাদুজ্জামান নূর শিহাব নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১১টায় ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আসাদুজ্জামান শিহাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মো. আশরাফউজ্জামান বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিহাব নামে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর অকালমৃত্যুতে আমার শোকাহত।’

শিহাবের মৃত্যুর বিষয়ে তার চাচাতো ভাই মামুন বলেন, ‘শিহাব রাত ১০টার দিকে ঘুমাতে যায়। তার মৃত্যু ঠিক কখন ঘটেছে এ বিষয়ে আমরা কেউ বলতে পারছি না। সকালে অনেক ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠে না। পরে বেলা ১১টার দিক ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ’

এটি অপমৃত্যু কি না এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘শিহাবের মৃত্যুর বিষয়ে আমরা অবগত ন‌ই। তার পরিবার থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটি অপমৃত্যু কি না আমরা খোঁজ নেব। ’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬