ঢাবিতে ছায়া জাতিসংঘ সংগঠনের নতুন কমিটি ঘোষণা © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন’ (ডিউমুনা) এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে তথ্য বিজ্ঞান ও পাঠাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারিহা ফাইয়াজ হিয়াকে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া বিনতে জামানকে সাধারণ সম্পাদক করে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ১৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (৩০সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলাভবনে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনের ফলাফল ঘোষণার নির্বাচন কমিশনার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলওয়ার হোসাইন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি হিসেবে আন্তর্জাতিক ব্যবসা বিভাগের তাসনিয়া নাজমি, যুগ্ম সম্পাদক হিসেবে হোসাইন আজমল, কোষাধ্যক্ষ পদে নাফিস সাদিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম নাহিয়ান ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. আসিফুজ্জামান ও প্রকাশনা সম্পাদক পদে মো. ইনজাম উদ্দিন ।
আরও পড়ুন: বাইরে বের হলেই ইডেন ছাত্রীদের দিকে ধেয়ে আসছে তির্যক মন্তব্য
নবনির্বাচিত সাত কার্যনির্বাহী সদস্যরা হলেন - মো. হাসিবুল ইসলাম সোহান, শাহরিয়া নুসরাত, হাবিবা তাসনিন দিয়া, নওশীন আক্তার রিয়া, মোঃ আব্দুল্লাহ আল মাশরুর হামিম, আদৃতা আরিফ, মো. সালেহ-আল-মোর্শেদ সাদিদ।
দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ফারিহা ফাইয়াজ হিয়া বলেন, ‘‘আমাদের লক্ষ্য তরুণদের মধ্যে ছায়া জাতিসংঘ চর্চার প্রসার ঘটিয়ে তাদের বুদ্ধিবৃত্তিক ও প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করা। দীর্ঘ ১২ বছর ধরে এই সংগঠনটি কাজ করছে তরুণদের জন্য। সম্প্রতি বাংলাদেশে প্রথম ছায়া জাতিসংঘ বিষয়ক হ্যান্ডবুক আমাদের সংস্থা । ‘ফান্ডামেন্টালস অফ মডেল ইউনাইটেড নেশনস’ বইটি ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণকারীদের বৈদেশিক নীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনৈতিক চক্র বুঝতে সাহায্য করবে। এই বইটি তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা, আলোচনা এবং কূটনেতিক দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে নিরলস পরিশ্রম করবে আমাদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।’’
সংগঠনটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে জামান বলেন, ‘আমাদের সংগঠন যে শুধু ছায়া জাতিসংঘ আয়োজন করে তাই নয়, বরং শিক্ষার্থী ও সদস্যদের সার্বিক মেধা, মনন ও মানসিকতার উৎকর্ষ সাধনের জন্য এই সংগঠন সব ধরনের আয়োজন ও উদ্যোগ পূর্বেও নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও নিবে। তারই ফলস্বরূপ গত বছর ডিইউমুনা 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১' এর শীর্ষ ত্রিশ সংগঠনের মাঝে স্থান অর্জন করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের এই সংগঠনে নিজেকে সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর ও সহযোগিতামূলক পরিবেশ পায় বলে আমরা বরাবরই গর্ববোধ করি। ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি আমাদের সদস্য ও অন্যান্য শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সার্বিক দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাবে বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিইউমুনা) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হয়ে থাকে। ডিউমুনা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ সংগঠন সমূহের পথিকৃৎ। এই ছাত্রকেন্দ্রিক সংঘের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে কূটনীতি চর্চার মাধ্যমে তাদের দক্ষতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। ডিইউমুনা ২০১২ সাল থেকে নিয়মিতভাবে বৃহৎ পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন (ডানমান) আয়োজন করে থাকে। ডানমান দক্ষিণ-পূর্ব এশিয়ায় আয়োজিত সর্ববৃহৎ ছায়া জাতিসংঘ সম্মেলন।