অভিন্ন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ, খসড়া প্রণয়ন

২২ মে ২০২২, ০৪:৫৮ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দের সাথে ইউজিসির সভা

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দের সাথে ইউজিসির সভা © টিডিসি ফটো

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে একটি ন্যূনতম যোগ্যতা নির্ধারণের অভিন্ন নির্দেশিকার খসড়া তৈরি করেছে বাংলাদেশ বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ নির্দেশিকা-২০২২’ এর খসড়া চূড়ান্তকরণে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দের সাথে ইউজিসিতে আজ রবিবার এক পর্যালোচনা সভা   অনুষ্ঠিত হয়।

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. দিল আফরোজা বেগম এর সভাপতিত্বে সভায় ইউজিসি ও সংশ্লিষ্ট কমিটির সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মোঃ আবু তাহের, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজার রহমান, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইউজিসি কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফর স্থগিত

সভায় প্রফেসর ড. দিল আফরোজা বেগম বলেন, প্রথমবারের মতো ইউজিসি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগে অভিন্ন নির্দেশিকার খসড়া প্রণয়ন করেছে। এর মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগে একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হবে। এই মানদণ্ড অনুসরণ করে জনবল নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে।

সভায় অভিন্ন নির্দেশিকার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতি/ পদোন্নয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে ইউজিসি যা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে। ইউজিসি নির্দেশিকাটি প্রতিটি বিশ্ববিদ্যালয়কে অনুসরণের জন্য প্রেরণ করেছে।

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকায়
  • ১৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?
  • ১৭ আগস্ট ২০২৬
ব্রেস্ট ক্যান্সার: যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়
  • ১৭ আগস্ট ২০২৬
হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage