বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা

১৯ এপ্রিল ২০২২, ১০:৩৬ AM
ইউজিসি ও বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ের লগো

ইউজিসি ও বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ের লগো © সংগৃহীত

দেশের বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে জনস্বার্থে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।

ইউজিসি’র ওয়েবসাইটে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এছাড়া বেশ কয়েকটি দৈনিক পত্রিকায়ও গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং অভিভাবক-ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জ্ঞাতার্থে ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।

ইবাইস ইউনিভার্সিটি: বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনও ক্যাম্পাস ও ঠিকানা নেই। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব ও আদালতে একাধিক মামলা বিদ্যমান। বিশ্ববিদ্যালয়টিতে চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে কোনও ব্যক্তি নেই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে কোনও পদেই আইন অনুযায়ী বৈধভাবে কেউ নিয়োজিত নেই। যার ফলে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বৈধ কোনও কর্তৃপক্ষ নেই।

বিশ্ববিদ্যালয়টির সব কারিকুলাম মেয়াদোত্তীর্ণ বিধায় এটির সব অ্যাকাডেমিক প্রোগ্রাম বৈধতা হারিয়েছে। ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ১৭ ও ১৯ ধারা অনুযায়ী, বৈধ সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিল না থাকায় বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক, প্রশাসনিক, আর্থিক, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও এর ফল এবং অ্যাকাডেমিক সনদের আইনগত কোনও বৈধতা নেই।

আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি: এই বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ঠিকানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ফ্লোর স্পেস, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার মতো কোনরূপ সুযোগ-সুবিধা বিদ্যমান নেই। বিশ্ববিদ্যালয়টিতে চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার পদে কোনও ব্যক্তি নেই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে কোনও পদেই আইন অনুযায়ী বৈধভাবে কেউ নিয়োজিত নেই।

যার ফলে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বৈধ কোনও কর্তৃপক্ষ নেই। বিশ্ববিদ্যালয়টির সব কারিকুলাম মেয়াদোত্তীর্ণ বিধায় সব অ্যাকাডেমিক প্রোগ্রাম বৈধতা হারিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ১৭ এবং ১৯ অনুযায়ী, বৈধ সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিল না থাকায় বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক, প্রশাসনিক, আর্থিক, বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও এর ফল এবং অ্যাকাডেমিক সনদের আইনগত কোনও বৈধতা নেই।

দি ইউনিভার্সিটি অব কুমিল্লা: ইউনিভার্সিটি অব কুমিল্লার কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। উল্লিখিত ভবনে অবস্থানরত ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে জানা যায় যে, ভবনের পঞ্চম তলায় দি ইউনিভার্সিটি অব কুমিল্লার কার্যক্রম পরিচালিত হতো। দুই মাস আগে ভবন কর্তৃপক্ষ (বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড) দি ইউনিভার্সিটি অব কুমিল্লার লোকজন এবং মালামাল বের করে দিয়ে পঞ্চম তলায় তালা ঝুলিয়ে দিয়েছে। একইসঙ্গে সব ধরনের ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সে মোতাবেক পঞ্চম তলায় গিয়ে দেখা যায়, ফ্লোরের প্রবেশ কক্ষে তালা ঝুলানো রয়েছে এবং সেখানে লেখা রয়েছে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, পলওয়েল কারনেশন শপিং সেন্টার।

এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্টিফিকেট বিক্রির অভিযোগ রয়েছে। বর্তমান বোর্ড অব ট্রাস্টির সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমিশনে পাওয়া গেছে। কমিশন থেকে অদ্যাবধি দি ইউনিভার্সিটি অব কুমিল্লার শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়টিতে চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে কোনও ব্যক্তি নেই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে কোনও পদেই আইন অনুযায়ী বৈধভাবে কেউ নিয়োজিত নেই। যার ফলে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বৈধ কোনও কর্তৃপক্ষ নেই। বিশ্ববিদ্যালয়টির সব কারিকুলাম মেয়াদোত্তীর্ণ বিধায় সব অ্যাকাডেমিক প্রোগ্রাম বৈধতা হারিয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ১৭ ও ১৯ ধারা অনুযায়ী, বৈধ সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিল না থাকায় বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক, প্রশাসনিক, আর্থিক, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও এর ফল এবং অ্যাকাডেমিক সনদের আইনগত কোনও বৈধতা নেই।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence