ভর্তির বিষয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসিতে সভা চলছে 

০৭ এপ্রিল ২০২২, ০১:৩৪ PM

© লোগো

২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন নানান বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে কমিশনের নীতিনির্ধারকারা আলোচনা করতে সভায় বসেছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ সভায় বসেন তারা। বেলা দেড়টায় এই প্রতিবেদেন লেখা পর্যন্ত সভা চলছিল।

সভায় ইউজিসির প্রতিনিধিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত রয়েছেন। সভা থেকে ভর্তি পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

ইউজিসিতে সভা চলছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি পাঠায় ইউজিসি।

সেই চিঠির প্রেক্ষিতে নিজেদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। চিঠিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে সমস্যা দেখা দেয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সভায় বসছে ইউজিসি।

 সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬