ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জামিনুর, সম্পাদক গোলাম

২৩ ডিসেম্বর ২০২১, ০৫:০২ PM
 সভাপতি জামিনুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর

সভাপতি জামিনুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ৯ম সাধারণ নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান সভাপতি এবং একই বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ২০২১) ইউজিসি অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হলে বিবাহিত ছাত্রী না থাকার নিয়ম বাতিল করছে মাভাবিপ্রবি

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান ও মো. মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মামুন পাটওয়ারী, কোষাধ্যক্ষ মো. মোরশেদ আহম্মদ এবং সদস্য- মোয়াজ্জেম হোসেন সরকার, মো. নুর ইসলাম চৌধুরী ও মো. আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: একই স্কুলে করোনায় আক্রান্ত ২৯ শিক্ষার্থী

১১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক শিবানন্দ শীল এবং নির্বাচন কমিশনার ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম শেখ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম।

 

ফ্যাটি লিভার নিরাময়ে সকালে খেতে পারেন এই ৭ খাবার
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর সুবিধার তহবিলে ঘাটতি, পুরো টাকা পাবেন কবে?
  • ১৭ আগস্ট ২০২৬
মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকায়
  • ১৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?
  • ১৭ আগস্ট ২০২৬
ব্রেস্ট ক্যান্সার: যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়
  • ১৭ আগস্ট ২০২৬
হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage