উচ্চশিক্ষার মানোন্নয়নের ইউজিসি-ব্রিটিশ কাউন্সিলের সমঝোতা স্মারক

২১ ডিসেম্বর ২০২১, ০৪:৪১ PM
একটি সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর করেছে

একটি সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর করেছে © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিল আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) একটি সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে দু’পক্ষ বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বেশ কয়েকটি ক্ষেত্রে একত্রে কাজ করতে সম্মত হয়েছে।

ক্ষেত্রগুলো হচ্ছে- বিদ্যমান টিচিং-লার্নিং কার্যক্রমকে শক্তিশালীকরণ, কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম পুনরায় চালুকরণ, গোইং গ্লোবাল পুনরায় চালুকরণ, উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক পলিসি ডায়ালগ আয়োজন, উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রকল্প শুরুকরণ, এন্ড্রাগজি ও হিউটাগজি প্রণয়নে সহযোগিতা প্রদান, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহযোগিতা প্রদান এবং উচ্চশিক্ষায় ফেলোশিপ প্রোগামে যৌথভাবে কাজ করা।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর করেন।    

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড এবং ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে গত ৫০ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেইজড এডুকেশন চালু করার বিষয়ে ইউজিসি কাজ করে যাচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা-উদ্ভাবন এবং ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে আছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগার হিসেবে গড়ে তুলতে এবং ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করতে ইউজিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন নুসরাত জাহান, ইংলিশ অ্যান্ড হায়ার এডুকেশন-এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ইউজিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন
  • ২৫ নভেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক নিয়োগ
  • ২৫ নভেম্বর ২০২৬
গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়…
  • ২৫ নভেম্বর ২০২৬
১১৬ দেশকে আউট করে কে হলেন মিস ইউনিভার্স ২০২৬?
  • ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে
  • ২৫ নভেম্বর ২০২৬
নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, পরে থানায় হাজ…
  • ২৫ নভেম্বর ২০২৬