ইউজিসিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫৩ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর ২০২১) সকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন।

কমিশনের লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে জাতির পিতার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়া, এই কর্নারে ‘খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ গ্যালারিতে জাতির পিতার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ও ছয় দফা ঘোষণাপত্র এবং দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া, বঙ্গবন্ধু কর্নারে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর লেখা দুই শতাধিক বই স্থান পেয়েছে।

কর্নারের উদ্বোধন উপলক্ষে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইউজিসি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্বল্প পরিসরে সুন্দর ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে।

চেয়ারম্যান আরও বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, কমিশনের সচিব ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

 

ছাত্রদলের হামলার ঘটনায় সাংবাদিকদের ৩ দফা দাবির সঙ্গে একাত্ম…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘ল’ অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৯ এপ্রিল
  • ২৪ এপ্রিল ২০২৬
দেশের স্থিতিশীলতা নষ্টকারী যে দলেরই হোক কাউকেই ছাড় দেওয়া হব…
  • ২৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন উপাচার্য
  • ২৪ এপ্রিল ২০২৬
সিসিটিভিতে নকল দেখে এসএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার, ৩ শিক্ষক…
  • ২৪ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ২৪ এপ্রিল ২০২৬