গুচ্ছে মেধা তালিকা করা দরকার ছিল: ইউজিসি সদস্য ড. আলমগীর

১১ নভেম্বর ২০২১, ০৩:৫৮ PM
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা তালিকা দেয়া দরকার ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বুধবার (১০ নভেম্বর) ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম বহালের দাবি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন তিনি। দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

মেধাক্রম রাখা প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মেধা তালিকা দেয়া দরকার ছিল। এতে শিক্ষার্থীরা বুঝতে পারতো তাদের কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে আবেদন করতে হবে। মেধা তালিকা না দেয়ায় সবারই ভর্তি নিয়ে অনিশ্চয়তা আছে। তাই সবাইকে সব বিষয়েই আবেদন করতে হবে। এতে করে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় হবে।

সেকেন্ড টাইম রাখা প্রসঙ্গে তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম না রাখার যে কথা বলা হচ্ছে আমি তার পক্ষে নই। শুধু গুচ্ছে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার পক্ষেও আমি নই। এটা শিক্ষার্থীদের স্বাধীনতার উপর আঘাত হানার মত। শিক্ষার্থীদের অধিকার রয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের।

তিনি বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যদি শিক্ষার্থীদের নম্বর কর্তন করা হয়, তাতেও তাদের আপত্তি নেই। তারা নিজেদের প্রমাণ করার সুযোগ চায়। সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা ঠিক হবে না।

ইউজিসি সদস্য আরও বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কত শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে তার কোনো সঠিক হিসেব নেই। আমার জানা মতে সেই সংখ্যা খুবই কম। প্রথমবার চান্স পাওয়ার পর যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাদের অধিকাংশই পছন্দের বিষয় পায়নি বলেই দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেয়। আমি আশা করবো গুচ্ছ কমিটি বিষয়টি পুনর্বিবেচনা করবে।

ট্যাগ: ইউজিসি
মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence